দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চলতি ২০২৫-২৬ অর্থবছরের বোরো মৌসুমে ধান, চাল ও গমের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে সরকার। আগামী ৩ মে থেকে শুরু হয়ে ৩১ আগস্ট পর্যন্ত চলবে এই সংগ্রহ কার্যক্রম।
বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, চলতি মৌসুমে ৩৬ টাকা কেজি দরে ৫ লাখ টন ধান সংগ্রহ করা হবে। এছাড়া ৪৯ টাকা কেজি দরে ১২ লাখ টন সিদ্ধ চাল কেনা হবে।
পাশাপাশি ৪৮ টাকা কেজি দরে ১ লাখ মেট্রিক টন আতপ চাল এবং ৩৬ টাকা কেজি দরে ৫০ হাজার মেট্রিক টন গম সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মন্ত্রী জানান, ধান সংগ্রহ শুরু হবে ৩ মে থেকে এবং চাল সংগ্রহ শুরু হবে ১৫ মে থেকে। উভয় কার্যক্রম ৩১ আগস্ট পর্যন্ত চলবে।
এদিকে, যুক্তরাষ্ট্র থেকে সরকারি পর্যায়ে গম আমদানির বিষয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি। লক্ষ্যমাত্রা অনুযায়ী আমদানি সম্ভব না হলে বাকি গম উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কেনা হবে।
এমএস/